ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ যুব দল

ads

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে আজ (২০ জানুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ে বাংলাদেশ যুব দল।  এর আগে ২০২০ সালের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। গেল মাসে প্রথমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতে বাংলাদেশ। এবার বিশ্বকাপ জয়ের মিশনে আত্মবিশ্বাসী তারা। 


বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানে হারলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। 


বাংলাদেশ এাকদশ : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।

ads
ads
ads

Our Facebook Page